Author: সম্পাদক

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতাঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে অষ্টমী স্নানোৎসব উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে আগত পূণ্যার্থীদের জন্য বিনামূল্যে পানি, সুস্ক খাদ্য বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা জন্য দিনভর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা দেয়া হয়েছে। গতকাল শনিবার (৫ এপ্রিল) ভোর সকাল থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং গফরগাঁও -পাগলা থানার বিএনপির অন্যতম নেতা সমাজসেবক এ্যাডঃ আল ফাতাহ্ খানের ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের অবস্থিত খুরশিদমহল সেতু সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদ এলাকায় দিনভর ফ্রি মেডিকেল সেবাসহ এসব অনুষ্ঠানে আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এ্যাডঃ আল ফাতাহ্ খান। এসময় অন্যান্যদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন কমিটির…

Read More

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতাঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে পুনরায় বিয়ে করা অপরাধে প্রবাসী পিতাকে কুপিয়ে জখম করেছেন সাদ্দাম ফকির (৩০) নামের এক যুবক। এ ঘটনার পর পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা আল এমরান ফয়েজ। আহত প্রবাসী পিতা হলেন গোলাপ ফকির (৫৫)। সে মৃত আব্দুল বারিক ফকিরের ছেলে। ঘটনার সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে যুবক পালিয়ে যায়। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় বাসিন্দারা জানান, গোলাপ…

Read More

জয়া রানী পাল শিক্ষার্থী , লোকপ্রশাসন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মধ্যবিত্ত মানেই যেন এক অদৃশ্য অস্থিরতার নাম । তাদের কাছে গরিবদের মতো না খেয়ে থাকার ভয় নেই , ধনীদের মতো বিলাসিতার স্বপ্নও নেই । তবু প্রতিটি পদক্ষেপে একটা না-জানা দুশ্চিন্তা , একটা অদৃশ্য লড়াই । মধ্যবিত্ত মানেই হলো বুকের মধ্যে জমা কষ্ট লুকিয়ে রাখা , হাসি মুখে সকল কষ্ট সহ্য করে সামনে এগিয়ে যাওয়া । বাংলাদেশে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত । এখানে সকল মানুষ হলো খেটে খাওয়া , পরিশ্রমী । তাদের জীবিকা নির্বাহের পথটা  হয় মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা , তারা রক্তকে জল করে টাকা পয়সা উপার্জন করে ।…

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদুল উল ফিতারকে পূঁজি করে ঈশ্বরগঞ্জ টু ময়মনসিংহগামী রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় করায় দুটি সিএনজি কে ডাম্পিং করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পৌরসভার মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পৌর প্রশাসক ইকবাল, ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুইটি সিএনজি জব্দ করে ঈশ্বরগঞ্জ থানার ভাগাড়ে ডাম্পিং এর জন্য পাঠানো হয়। অভিযান প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হবার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির সারাদেশে অবনতি ঘটে। সারাদেশের মতো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাসহ আঠারবাড়ী-রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই,মাদক বিক্রি,সন্ত্রাসী তৎপরতা অস্বাভাবিক হারে বেড়ে যায়। এ অবস্থায় ১৭ নভেম্বর উপজেলার রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদান করেন ইন্সপেক্টর (নিরস্ত্র) ইনচার্জ মো.গোলাম কিবরিয়া।যোগদানের পর থেকেই তিনি নিয়মিত বিশেষ অভিযানে মাদক, সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টের আসামি কে গ্রেপ্তার করে আইনশৃংখলা পরিস্থতির বজায় রাখার জন্য মামলা দিয়েছেন। ফলে কমতে শুরু করেছে অপরাধমূলক ঘটনা। মাদক ব্যবসায়ী ও অপরাধীরা রয়েছেন আতঙ্কে। গত কয়েক দিনে মাদক মামলার সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার ৬ জনকে…

Read More

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের অক্সফোর্ড খ্যাত সরকারি আনন্দ মোহন কলেজে বৃহস্পতিবার (৩ এপ্রিল) “আনন্দ মোহন কলেজ” ছাত্রদল এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী আয়োজনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মশিউর রহমান মামুন, সহ-সভাপতি ওয়ালিউজ্জামান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার। উৎসবমুখর পরিবেশে নান্দনিক এ আয়োজনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর…

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের মাঝে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রি মেডিকেল চেকআপ, ঈদ উপহার প্রদান এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শাহ নূরুল কবির শাহিন। এসময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমাইয়া লিয়া, নার্স ইনচার্জ আসাদ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জিত মোদক, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসানুর রহমান সজিব, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মো. ইসহাক প্রমুখ। এসময়…

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকীর ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা আবদুল হাই মাশরেকীর সাহিত্যকীর্তির মূল্যায়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় কবি ও সাংবাদিক ফয়সল আহমেদ এর সঞ্চালনায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সহ সভাপতি কবি আলম মাহবুব। এসময় স্বাগত বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসহাক। আলোচনা আরো বক্তব্য রাখেন, আবদুল হাই মাশরেকীর পুত্র ও দৈনিক ডেসটিনির মফস্বল সম্পাদক নঈম মাশরেকী, কবি আবদুল…

Read More

সোহেল রানা উপজেলা প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী (পুসাজ) এর উদ্যোগে ঝিনাইগাতী উপজেলা থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক পুনর্মিলনীর আয়োজন করা হয়৷ ১ এপ্রিল (মঙ্গলবার) উপজেলা সদরে অবস্থিত মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির হলরুমে আয়োজিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের অভিভাবকদেরও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়৷ সেই সাথে সংগঠনের সবাইকে টিশার্ট প্রদান, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সার্টিফিকেট, প্রতিষ্ঠানকালীন কমিটির সভাপতি জয়নাল আবেদীন জিহান ও সাধারণ সম্পাদক সজীব আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা…

Read More

সাব্বির কামাল গফরগাঁও ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৩০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন. এম. আবদুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ঈদের নামাজ আদায় নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এমন প্রেক্ষাপটে ১৪৪ ধারার আওতায় সংশ্লিষ্ট এলাকায় ৩০ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) জনসাধারণের উপর বেশকিছু…

Read More