Author: সম্পাদক

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ। মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিন বেলা ১২টার দিকে তিনি চরজিথর ও কোনাপনা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার পরিবেশ, প্রশ্নপত্র সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক দিক পর্যালোচনা করেন। এ বছর ঈশ্বরগঞ্জ উপজেলার মোট ৯টি কেন্দ্রে ৪ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। সুষ্ঠু, নকলমুক্ত ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নজরদারি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার…

Read More

সাব্বির কামাল গফরগাঁও (ময়মনসিংহ): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯ টার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় শুরু আগে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানবিক নেতা এ্যাডঃ আল-ফাতাহ্ খানের সার্বিক সহযোগিতায় পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিমের নেতৃত্বে পাঁচবাগ কেন্দ্রের ৩৯৭ জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে এসব পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

Read More

সাব্বির কামাল, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে গফরগাঁও উপজেলা প্রসাশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বাঙালীর প্রাণের উৎসব ১৪৩২ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ পালিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের হয়ে গফরগাঁও উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা বটমুল চত্বরে (মিনি স্টেডিয়াম) এসে শেষ হয়। এসময়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গফরগাঁও মহিলা কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানএবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙ্গের প্লেকার্ড-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন। বটমুল চত্বরে( মিনি স্টেডিয়াম) জাতীয় সংগীত ও এসো…

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রসাশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বাঙালীর প্রাণের উৎসব ১৪৩২ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ পালিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে স্থানে এসে শেষ হয়। এসময়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেন, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, উপজেলা প্রকল্প…

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মিলাদ মাহফিল ও কেক কেটে দেশের প্রথম প্রাইভেট বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংকের এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার পৌর এলাকার কলেজ রোডে ঈশ্বরগঞ্জ উপ-শাখার কার্যালয়ে ৪৩ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালনের আয়োজন করে। ঈশ্বরগঞ্জ উপ-শাখার সাব ব্রাঞ্চ ম্যানাজার মো. আতিকুল রহমান জুয়েল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসহাক, সদস্য ফয়সল আহমেদ, বিশিষ্ট আইনজীবী শেখর রঞ্জন ভদ্র, বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ কুমার শাহা, মো. আবুল মনসুর, উক্ত ব্যাংকের কর্মকর্তার-কর্মচারীবৃন্দ ও গ্রাহকবৃন্দ। এসময় ঈশ্বরগঞ্জ উপ-শাখার সাব ব্রাঞ্চ ম্যানাজার মো. আতিকুল রহমান জুয়েল বলেন, সাফল্য,…

Read More

সাব্বির কামাল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজ শিক্ষার্থী সামিয়া জাহান মিথিলা কে পাগলা থানা পুলিশ উদ্ধার করেছে। গফরগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী মিথিলাকে গত ৯ এপ্রিল অপহরণ করা হয়। পাগলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলমের নির্দেশে এস আই সুরঞ্জন দেব নাথ এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কান্দি গ্রাম থেকে রাত আনুমানিক ৩টার দিকে উদ্ধার করে। মিথিলাকে উদ্ধার করে।পরে তাকে ময়মনসিংহ কোর্টে পাঠানো হয়েছে। অপহরণকারীরা পুলিশ আসার খবর পেয়ে মিথিলাকে ফেলে রেখে পালিয়ে যায়। উল্লেখ্য যে গত ০৯.০৪.২৫ বুধবার সকাল ৯টায় পাগলা থানাধীন ধাইরগাঁও উত্তরপাড়া এলাকা থেকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকী । তবুও জন্মদিনে উপেক্ষিত তিনি। সরকারি ভাবে তাঁর জন্মদিন পালনের কোনও উদ্যোগ নেই। উদ্যোগ নেই অবহেলায় থাকা তাঁর সমাধিস্থল সংরক্ষণের। নষ্ট হওয়ার হাত থেকে তাঁর পাণ্ডুলিপি বাঁচানোর। এই উপেক্ষার মধ্যেই আজ, শুক্রবার তাঁর গুণগ্রাহী জাতীয় সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে কবির ১১৬তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। ময়মনসিংহের মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত হয় এই আলোচনা অনুষ্ঠান। কবি আবদুল হাই মাশরেকীর জন্ম ১ এপ্রিল ১৯০৯ সালে। তাঁর লেখা গান ‘‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে… মাঝি বাইয়া যাও রে… আমার কাঙ্খের কলসি…’ এপার বাংলা ছাড়াও ওপার বাংলায় এখনও জনপ্রিয়। আয়োজিত আলোচনা…

Read More

সৈয়দ মাহিন রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (১২ এপ্রিল)। ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ বছরের ভর্তি কার্যক্রম। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে অংশ নেবেন ৪২ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষায় ট্রাফিক ব্যবস্থাপনাসহ থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা। আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল যথাক্রমে…

Read More

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সামিয়া জাহান মিথিলা নামের গফরগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গিয়েছে। মিথিলা বুধবার স্থানীয় সময় আনুমানিক ৯টার দিকে পাগলা থানাধীন ধাইরগাঁও উত্তর পাড়া জামে মসজিদের সামনে  পাকা রাস্তা দিয়ে কলেজে যাওয়ার সময় স্থানীয় যুবক আশরাফুল ও তার সঙ্গে থাকা লোক জন মাইক্রোবাসযোগে মিথিলাকে তুলে নিয়ে যায়। তার ডাক চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে এলে সকলকে অস্ত্রের ভয় দেখিয়ে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মিথিলা স্থানীয় উস্থি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের মো:এনামুল হকের মেয়ে।মেয়ের মা রোহেনা খাতুন বাদী হয়ে বুধবার পাগলা থানায় আশরাফুল( ৩০),মজনু(৬০),রতন(৫২),রাকিব(২২),লাকিখাতুন(২০),মোঃশেফালী(৫০),আনছারুল(২০)নামে  অভিযোগ দাখিল করেন। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার বিকেলে উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজার সংলগ্ন বসতবাড়ির পাশেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবারের পক্ষে ঈমান আলী তাঁর বক্তব্য তুলে ধরেন। এসময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শনিবার (০৫/০৪/২০২৫) ঈমান আলীর বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় ঈমান আলী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে ৫/৬ অজ্ঞাতনামাসহ আরও ১৬জনকে আসামী করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, আসামীদের সাথে ঈমান আলীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল ৮ঘটিকায় আসামীরা ৫/৬…

Read More