Author: সম্পাদক

সাব্বির কামাল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ স্বাধীনতাকামী ফিলিস্তিন জনগণের উপর ইসরায়েলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে গফরগাঁওয়ে বিক্ষোভ করে পৌর ছাত্রদল। পৃথিবীর ইতিহাসে বর্বর এই গণহত্যার প্রতিবাদ জানিয়ে এবং ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বান জানিয়ে মঙ্গলবার দুপুরে  পৌরশহরের মিনি স্টেডিয়াম থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনিতে ইসরায়েল যেভাবে বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে, যা ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুরতম গণহত্যা। যার যার অবস্থান থেকে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। গফরগাঁওবাসীকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে পৌর ছাত্রদলে আহবায়ক রবিউল আলম পাপ্পু  বলেন, দখলদার ইসরায়েল পবিত্র ফিলিস্তিনের মাটিতে নারকীয় গণহত্যাসহ মুসলিম ইতিহাস ঐতিহ্য ধ্বংস করে…

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ স্কাউট ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্কাউটস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে, এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃএরশাদুল আহমেদ। সভায় বক্তব্য রাখেন ,স্কাউটস কমিশনার ইউইও সৈয়দ আহমেদ,উপজেলা স্কাউটের সহ-সভাপতি এটিও সাজ্জাদ হোসেন তালুকদার, আতিকুর রহমান, আব্দুর রশিদ,স্কাউটস অডিটর তৌহিদুল আলম, স্কাউটার ফয়সল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম-সম্পাদক সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টু,কাব লিডার নজরুল ইসলাম, স্কাউটার আজমল হোসেন, স্কাউটার ফয়সাল আহমেদ, স্কাউটার সাকলাইন প্রমুখ।

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় মুসলিমদের ওপর ইসরাইলি নৃশংস বর্বরোচিত গনহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ যোহর ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ, সদস্য সচিব, হারুনর রশীদ হারুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আজরুজ নউশাদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান আহমেদ সাদেক, সদস্য সচিব শাহ সৌরভ, তারুন্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বিপুল, পৌর ছাত্রদলের ৪ নং ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সরকারি কলেজ…

Read More

সাব্বির কামাল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন.এম.আবদুল্লাহ-আল-মামুন।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালমান রনি ও প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম। সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন গফরগাঁও প্রেসক্লাবের আহবায়ক আজকের পত্রিকার রোবেল মাহমুদ, ইত্তেফাকের আতাউর রহমান মিন্টু, দিনকাল পত্রিকার কামরুজ্জামান লিটন,আমার দেশ এর আজহারুল হক, নয়া দিগন্তের রফিকুল ইসলাম খান, এটিএন বাংলার আব্দুল কুদ্দুস, সংগ্রামের মোফাজ্জল আনসারী, বিজয় টিভির মতিউর রহমান,প্রফেসর আরশাদ আহমেদ, যুগান্তরের শফিউল আলম মারফ, আশরাফ আলী ফারুকী প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট…

Read More

সাব্বির কামাল ফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের আহবায়ক ও আজকের পত্রিকার সাংবাদিক রোবেল মাহমুদ এর হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক করে প্রতারক চক্র মূল্যবান ডকুমেন্টস এবং টাকা হাতিয়ে নিয়েছে। রোববার দুপুরে হ্যাকাররা এই ঘটনা ঘটায়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গফরগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। সাংবাদিক ও মানবাধিকার কর্মী রোবেল মাহমুদ জানান, গত রোববার দুপুরে হ্যাকাররা সেনাবাহিনীর এক সদস্যের প্রোফাইল ব্যবহার করে আমার ব্যবহ্রত হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭১১১৪৪৫৫৪) ফোন দিয়ে জানায় উক্ত নম্বর থেকে পার্বত্য চট্টগ্রামের অস্থায়ী সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নামে অপপ্রচার চালানো হচ্ছে। আমার পেশাগত পরিচয় জানার পর হ্যাকার ও অপপ্রচারকারী চক্রকে পাকড়াও করতে বিশেষভাবে সহযোগিতা চান। বিষয়টি গফরগাঁও অস্থায়ী সেনাক্যাম্প ও…

Read More

সাব্বির কামাল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার জোহরের নামাজের পর গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে ‘শান্তিকামী জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইসরায়েলি আগ্রাসনে গাজায় নারী-শিশু সহ হাজারো নিরীহ মানুষের হত্যার প্রতিবাদ জানিয়ে আয়োজিত এ সমাবেশে অংশ নেন ওলামা-মাশায়েখ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মাহমুদুল হাসান সালমানী এবং সঞ্চালনায় ছিলেন গফরগাঁও হেল্পলাইনের সাধারণ সম্পাদক তাশরিফ আহমাদ। বক্তারা বলেন,…

Read More

মোছা. ফায়জুন্নাহার শান্তা ( আইন ও বিচার বিভাগ ১ম বর্ষ) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গাজায় আগুন ঝরছে, শিশুরা ছিন্নভিন্ন, নারীরা শোকাহত, হাসপাতাল ভেঙে পড়ছে একে একে। আকাশজুড়ে শুধু ড্রোন, বারুদের গন্ধ আর কান্না। অথচ এই গাজার চারপাশেই তো মুসলিম রাষ্ট্র! একটির পর একটি, অনেকটা ব্যুহের মতোই ঘিরে রেখেছে এই ভূখণ্ডকে।আমরা অনেকেই হতাশ হয়ে বলি—“মুসলমানরা যদি এক হতো, ফিলিস্তিনকে বাঁচানো যেত।” কিন্তু প্রশ্ন হলো—কেন তারা এক নয়?এর উত্তর খুঁজতে গেলে ধরা পড়ে একটি নির্মম বাস্তবতা—ধর্মীয় আবেগ যেখানে শেষ হয়, সেখান থেকেই শুরু হয় ভূরাজনীতি।আমরা অনেকেই ভাবি, ‘মুসলমানরা এক হলে তো ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া যেতো।’একটা ছোট্ট দেশ—ইসরায়েল। চারপাশে শুধু…

Read More

ময়মনসিংহ প্রতিনিধিঃ গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের টাউন হন মোড়ে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  আজ ৭ এপ্রিল সোমবার বেলা ১১টায় নগরের টাউনহল মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সাধারণ জনগণ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সমাবেশস্থলে জড়ো হন। সেখানে উপস্থিত সবাই নানা স্লোগান দেন। ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক’; ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’— ইত্যাদি স্লোগানে বিক্ষোভকারীরা ইসরায়েলের সব পণ্য বয়কটের ঘোষণা দেন। বেলা পৌনে ১২ টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। ময়মনসিংহ টাউন হল মোড়ে থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট বড় মসজিদ, গাঙ্গিনাপাড়…

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনে চলা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণহত্যায় শহিদ হওয়া ৫০ হাজারেরও অধিক শহিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলোয় এ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে চলমান গণহত্যায় শহিদ হওয়া ৫০ হাজারেরও অধিক শহিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইত্তেফাকুল উলামার ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজসহ আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা অংশ নেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সামিউল ইসলাম তালুকদার বলেন, ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সেখানকার হাজার হাজার নিরপরাধ শিশুকে হত্যা করা…

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার পৌর গোরস্থান সংলগ্ন এলাকায় অভিযানে ৪ জন সিএনজি চালককে জরিমানা করা হয়। এসময় ৩ টি সিএনজি ডাম্পিংয়ে পাঠানো হয়। অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ। অভিযানে ডাম্পিং হওয়া সিএনজির যাত্রীদের ভোগান্তির কথ চিন্তা করে তাদের জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ। অভিযান শেষে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. এরশাদুল আহমেদ বলেন, ‘যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা…

Read More