- সাঁকুতে দুঃখ ঘুচলো পাঁচ গ্রামের বাসিন্দাদের
- ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দুয়ার -রুমিন ফারহানা
- গফরগাঁওয়ের পাগলায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনাসভা ও দোয়া
- ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩ আহত ৬
- ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
- ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
- গফরগাঁওয়ে ভূমি মেলার সমাপনীতে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ
Author: সম্পাদক
মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বসতবাড়ির গভীর নলকূপ থেকে গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ধামদি গ্রামে একরাম হোসেনের বাড়ির নলকূপ থেকে এ গ্যাস নির্গত হচ্ছে। নলকূপের পাইপে আগুন ধরিয়ে পরীক্ষা করার পর এটি নিশ্চিত হওয়া যায়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এক যুগ আগে স্থাপিত এ নলকূপ থেকে সম্প্রতি বুদ্বুদ ধরণের শব্দ শোনা যাচ্ছিল। একরাম হোসেনের মা বেগম আক্তার বিষয়টি তার ছেলেকে জানান। ঈদের ছুটিতে বাড়ি ফিরে একরাম হোসেন কৌতূহলবশত নলকূপের সঙ্গে একটি অতিরিক্ত পাইপ সংযোগ দিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই সেখানে আগুন জ্বলে ওঠে, যা নিশ্চিত করে…
মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট গুদাম সংলগ্ন ২২৫ মিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। এ নিয়ে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় ১৯ ডিসেম্বর ২০২৪ইং তারিখে ‘১০ মিটার রাস্তার ফাঁদে অকেজো ৪৮১ কোটি টাকার প্রকল্প’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে ঈদ পরবর্তী জন দূর্ভোগ কমাতে নেত্রকোণা টু ঢাকা সড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট গুদাম সংলগ্ন ২২৫ মিটার সড়ক সংস্কারের কাজ শুরু করে ঈশ্বরগঞ্জ পৌর কর্তৃপক্ষ। উল্লেখ্য, নেত্রকোণা জেলার বিশিউড়া থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ৮ বছর আগে শুরু হওয়া সাড়ে ২৮ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ গত ২…
মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের “ঈশ্বরগঞ্জে আনসার ভিডিপি দলনেতা কর্তৃক ইজিবাইকসহ চোর চক্রের দুই সদস্য আটক ” শিরোনামে ময়মনসিংহ সমাচারে সংবাদ প্রকাশের পরপরই সংবাদটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। ২৮মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০ টায়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে ইউনিয়ন দলনেতা আজিজুল ইসলামকে ১০ হাজার টাকা পুরষ্কার প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক আবদুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা কমান্ড্যান্ট রবিউল ইসলাম, আনসার ভিডিপি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা ইন্সট্রাক্টর তাছলিমা আক্তার। ময়মনসিংহ জেলার জেলা কমান্ড্যান্ট রবিউল ইসলাম বলেন, আজিজুল তার ভালো কাজের স্বীকৃতি পেয়েছে। ভবিষ্যতেও এই ধারা আব্যাহত থাকবে।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র রমজান উপলক্ষে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে পৌরসভার মাইনউদ্দিন কমিউনিটি সেন্টারে গফরগাঁও হেল্পলাইন এই অনুষ্ঠানের আয়োজন করে। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও হেল্পলাইনের সভাপতি ফখরুল ইসলাম রিফাত। উদ্যোক্তারা জানান, পবিত্র কোরআনের আলো সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গফরগাঁও হেল্পলাইনের এই আয়োজন। নতুন প্রজন্মকে কোরআনের প্রতি আকৃষ্ট করাই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও উলামা সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, গফরগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক রোবেল…
অবশেষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে মাত্র ৪ জন জনসংখ্যা নিয়ে গড়ে উঠা উপজেলার আলোচিত সেই উমানাথপুর গ্রাম। বিগত ৪ মাস আগে এই গ্রামের মালিক মো. সিরাজুল হক সরকার স্থানীয় আব্দুল মন্নাছের কাছে এই গ্রামটি বিক্রি করে দেন। তবে বুধবার (২৬ মার্চ) বিকেলে গ্রামটি বিক্রির ঘটনা প্রকাশ পায় বলে জানান এলাকাবাসী। এর আগে ২০২৪ সালের ২৪ জুলাই একটি বাড়ি নিয়ে একটি গ্রামের ঘটনা প্রকাশ পায় দেশের অনেক গণমাধ্যমে। এরপরই আজব এই গ্রাম নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
মো:ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ পথ বদলায়, সময় বদলায়, কিন্তু কিছু মানুষের আনুগত্য বদলায় না। ক্ষমতার পালাবদলের গল্প যত পুরোনো, ততই পুরোনো কিছু মুখের নতজানু রাজনীতি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের দেয়াল এবং চেয়ারম্যানের কার্যালয়ের দরজায় টানানো গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পিতা শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোস্টার যেন সেই চিরচেনা চিত্রেরই প্রতিচ্ছবি। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের দেয়ালসহ চেয়ারম্যানের কার্যালয়ের দরজায় লাগানো এই পোস্টার। পোস্টারের শীর্ষে লেখা— “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, নিচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার ছবি। আর তার সাথেই বড় হরফে আহ্বান—…
মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. মামুন মিয়া (৩৫) নামক এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলার বড়হিত ইউনিয়নের বৃ-পাঁচাশী গ্রামে ঘটনাটি ঘটে। আহত মো. মামুন নিয়া বৃ-পাঁচাশী গ্রামের মৃত আঃ হেলিমের পুত্র। এই ঘটনায় আহতের ভাই মোঃ বাবুল মিয়া (৪৫) বাদী হয়ে ১। মো. শফিক মেম্বার (৪৫) ২। মো. মাসুদ মিয়া (২৮), ৩। মো. হলুদ মিয়া (৪২), ৪। মো. হাফিজুল (৫৫), ৫। মো. বাবুল মিয়া (৪৫), ৬। মো. মোশারফ (২২) ও ৭। মো. রুমান মিয়া (৩৩)গণকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়,…
সাখাওয়াত হোসেন সুমন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকার কাশর এলাকার গেইটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে তিনটি বাড়ির ভাড়াটিয়াদের। ওইসব বাড়ির মালিক ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার কাশর মৌজার ৭৭ দাগে হাজী বেলাল ফকির এবং তার ভাই প্রতিবন্ধি আইনুল ফকিরের দুই একর ৪৬ শতাংশ জমির মালিক। সেখানে বেলাল ফকিরের একটি এবং তার ভাইয়ের দুইটি বাড়ি রয়েছে। ওইসব বাড়িতে কমপক্ষে ২১টি পরিবার ভাড়ায় বসবাস করে। অনেক বছর যাবৎ ওইসব বাড়ির ভাড়াটিয়ারা আরিফ টেক্সটাইলের রাস্তা হয়ে তাদের কর্মস্থলে যাতায়ত করতো। সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ রাস্তার দুই পাশে দুইটি ফটক রেখে সীমানা প্রাচীর তৈরী করে। সর্বশেষ তারা ওই ফটকে লোহার…
মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনসার ভিডিপি দলনেতা কর্তৃক ইজিবাইক চোর চক্রের দুই সদস্য আটক হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় ঈশ্বরগঞ্জ উপজেলার ৩ নং সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে পন্ডিতবাড়ী হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন জনগণের সহযোগিতায় ০২ জনকে হাতেনাতে আটক করে ইউনিয়ন দলনেতা আজিজুল হক। আটককৃতদের রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই. লিটন সাংমার কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে উপজেলা আনসার ভিডিপি অফিসার (অতিঃ দায়িত্ব) শফিকুল ইসলাম জানান, ইউনিয়ন দলনেতা আজিজুল হক জনতার সহযোগিতায় ইজিবাইকসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ মোহাম্মদ কিবরিয়া জানান, ইজিবাইকসহ আটক চোর…
সাব্বির কামাল গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দত্তেরবাজার ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ – সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার পাগলা সাহেব আলী একাডেমী উচ্চ বিদ্যালয়ে মাঠে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাগলা থানা বিএনপির সাবেক সদস্য মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে ও শাহনেওয়াজ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক এ্যাডভোকেট আল ফাতাহ্ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব মো: জাকারিয়া শরিফ, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন ও নজরুল ইসলাম…
