- সাঁকুতে দুঃখ ঘুচলো পাঁচ গ্রামের বাসিন্দাদের
- ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দুয়ার -রুমিন ফারহানা
- গফরগাঁওয়ের পাগলায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনাসভা ও দোয়া
- ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩ আহত ৬
- ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
- ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
- গফরগাঁওয়ে ভূমি মেলার সমাপনীতে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ
Author: সম্পাদক
বুধবার ময়মনসিংহ নগরের হামিদ উদ্দিন রোড এলাকায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে সাজিদ নামের এক যুবক খুন হয়েছে। রাত পনে ১১ টার দিকে হামিদ উদ্দিন রোডে এক যুবক খুন হয়েছে। ময়মনসিংহ নগরের কাচিঝুলি মোড়ের পাশে খুনী ও অপর একজন বসে গাঁজা সেবন করছিলো । এ সময় সাজিদ বলে তোমরা এখানে গাঁজা সেবন করছো কেন? এ কথায় দুজনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে খুনী পাশের দোকান থেকে সুপারি কাটার সরতা দিয়ে আঘাত করলে সাজিদের মৃত্যু হয় । সংবাদ পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেন কোতোয়ালী মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান । এসময় থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ প্রতিনিধি ২৫ মার্চ (মঙ্গলবার) ময়মনসিংহে “বন বিভাগ, ময়মনসিংহ” এর আয়োজনে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি পরিচালিত হয় জয়নুল আবেদিন উদ্যানে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম ইসলাম, এবং উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ এছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্লিন আপ বাংলাদেশ এর চেয়ারম্যান শুভ্র চক্রবর্তী, ক্লিন আপ ময়মনসিংহ টিমের কোর্ডিনেটর দিদারুল ইসলাম সহ ক্লিন আপ ময়মনসিংহ টিমের অন্যান্য সদস্যবৃন্দ ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মোছা.ফায়জুন্নাহার শান্তা এল.এল.বি অনার্স, ১ম বর্ষ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। “এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না।” স্বাধীনতা—শুধু একটি শব্দ নয়, এটি একটি ইতিহাস, এক অমর চেতনার নাম। ১৯৭১ সালের সেই রক্তঝরা দিনগুলো, সাহসী মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, বীর নারীদের নিরব সংগ্রাম—এসবই আমাদের স্বাধীনতার বেদীমূলে গাঁথা একেকটি অগ্নিশিখা। আজকের তরুণ প্রজন্মের জন্য স্বাধীনতা মানে শুধু একটি বিজয়ের গল্প নয়, এটি একটি দায়বদ্ধতা, একটি স্বপ্নের বাস্তবায়ন। শুধু ভাষায় নয়, মননে ও কর্মে যদি আমরা স্বাধীন না হই, তবে সেই বিজয় পূর্ণতা পায় না। সামাজিক অন্যায়, বৈষম্য, দুর্নীতি, অধিকার হরণের বিরুদ্ধে আজও দরকার আরেকটি বিপ্লব—চেতনার বিপ্লব, মুক্ত চিন্তার বিপ্লব,…
মো আসাদুজ্জামান আসাদ একসময় নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক বস্তু হিসেবে মাটি দিয়ে তৈরি কারুকার্য ও বিভিন্ন রকমের বাহারি নকশা, করা থালা, বাসন, হাড়ি, পাতিল, ঘটি, বাটি, খেলনা ইত্যাদি ব্যবহার করলেও আধুনিকতার ছোঁয়ায় বিপন্ন হতে বসেছে মুন্সীগঞ্জের আব্দুল্লাহ্ পুর ইউনিয়ন কুমারী বাড়ির ২০০ বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। মুন্সীগঞ্জের কুমারী বাড়ির হিন্দু সম্প্রদায়ের প্রধান পেশা ছিল এই মৃৎশিল্প। বর্তমানে আধুনিক যুগের প্লাস্টিক সামগ্রীসহ অন্যান্য জিনিস পত্রের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারায় এই শিল্পে ধস নেমেছে। সেই সাথে মৃৎশিল্পে জড়িত কুমারী বাড়ির পরিবার গুলোও আর্থিক সংকটসহ নানা অভাব অনটনে মুখ ফিরিয়ে নিচ্ছে মৃৎশিল্প থেকে। মৃৎশিল্পীদের আজ বড়ই দুর্দিন। অতি কষ্টে দিন কাটাচ্ছেন মৃৎশিল্পের সাথে…
মোছা.ফায়জুন্নাহার শান্তা অনার্স ১ম বর্ষ, আইন ও বিচার বিভাগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় “পানির অপর নাম জীবন”—এই প্রবাদবাক্যটি ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু বাস্তবতা হলো, শুধু পানি থাকলেই জীবন রক্ষা হয় না, প্রয়োজন বিশুদ্ধ পানি। বিশ্বজুড়ে আজও কোটি কোটি মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে। ফলে পানিবাহিত রোগ, কৃষি ও শিল্পে পানি সংকট, এমনকি জলবায়ু পরিবর্তনের কারণে বিশুদ্ধ পানির প্রাপ্যতা ক্রমশ হ্রাস পাচ্ছে।প্রতি বছর ২২ মার্চ বিশ্বব্যাপী বিশ্ব পানি দিবস (World Water Day) পালিত হয়। এর মূল উদ্দেশ্য হলো পরিষ্কার ও নিরাপদ পানির গুরুত্ব তুলে ধরা এবং বিশ্বব্যাপী সুপেয় পানির অভাব মোকাবিলায় সচেতনতা সৃষ্টি করা। ১৯৯৩ সালে জাতিসংঘ প্রথমবারের…
রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে ময়মনসিংহ উপজেলার নতুন বাজার এলাকার খেলারমাঠ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- একই উপজেলার আহমদপুর গ্রামের লিটন খানের ছেলে অনন্ত খান (২২) ও ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে রাসেল মিয়া (২৫)। পুলিশ জানায়, রাসেল মিয়া মুক্তাগাছায় মোটরসাইকেলের গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। অনন্ত তার মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে নিয়ে এসেছিলেন। দুপুরে মোটরসাইকেলটি চালিয়ে ট্রায়াল দিচ্ছিলেন অন্তত। এসময় পেছনে বসে ছিলেন রাসেল। ১টার দিকে নতুন বাজার খেলারমাঠ সংলগ্ন স্থান পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অনন্ত। এসময় রাসেলসহ সড়কে…
২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে ময়মনসিংহে বন বিভাগের আয়োজনে রবিবার (২৩ মার্চ) ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য “বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন।” উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আ.ন.ম. আব্দুল ওয়াদুদ, বিভাগীয় বন কর্মকর্তা, ময়মনসিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কাজী কামরুল ইসলাম, অধ্যাপক এগ্রোফরেস্ট্রি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু সাঈদ সরকার, উপ-পরিচালক, কৃত্রিম প্রজনন কেন্দ্র শেরপুর এবং সুজিত কুমার দেবনাথ, সহকারী অধ্যাপক, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন ক্লিন আপ ময়মনসিংহ এর কো-অর্ডিনেটর দিদারুল ইসলাম ও নেতৃবৃন্দসহ সংগঠনের সেচ্ছাসেবকরা। বন দিবসকে…
ক্যান্টনমেন্ট এ সেদিন কি ঘটেছিলো তা নিয়ে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে তুলে ধরেছেন সারজিস আলম। তিনি লিখেছেন, ১১ মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন, সংযোজন ও বিয়োজন: সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি। আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যেরও যাওয়ার কথা ছিল। কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি বরং সেনাপ্রধানের মিলিটারি এডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন ম্যাসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান-প্রদান হতো। যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন…
মোঃ খাইরুল ইসলাম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া গ্রামে ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধ-র্ষ-ণ এর চেষ্টা এবং তার ওপর ব্লেড দিয়ে জখম করে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৫মার্চ) সকাল ৯টার দিকে বাসায় কোরআন শরিফ পড়ার সময় একা পেয়ে অভিযুক্ত কমল ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে সে শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা চালালে কিশোরী চিৎকার শুরু করে। এবং বাধা দেওয়ায় কমল ব্লেড দিয়ে তার মুখ ও হাতে আঘাত করে রক্তাক্ত করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত কিশোরীকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের…
নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আব্দুল ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার (১৭ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। জানা যায়, দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যারা হলেন—জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. দিদারুল আলম চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত মালেক (৩৮) ও মোহাম্মাদ মোতাহার হোসেন। এর আগে অভিযুক্তদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করা হয় আদালতে। আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত চারজনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ গ্রহণের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন ভালুকার সাবেক সংসদ সদস্য ওয়াহেদ প্রবাসী বিজনেস ম্যাগনেট হিসেবে…
