Author: সম্পাদক

সাব্বির কামাল,গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে আমেনা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন সন্তানের জননী আমেনা আক্তার গত এক মাস ধরে অসুস্থ অবস্থায় বাবার বাড়িতে বসবাস করছিলেন। তিনি উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। প্রায় ২০ বছর আগে ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের শাহজাহান মিয়ার সাথে  তার বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। নিহতের বড় ভাই মো. মোস্তফা বলেন, ‘আমার বোন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। শারীরিক অবস্থার অবনতি…

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ অতি দরিদ্র, ভূমিহীন ও বেকার মানুষদের খাদ্য নিশ্চিতকরণের জন্য কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে। কাজ শেষ না করেই বিল উত্তোলন, নিয়ম মেনে কাজ না করা, নিম্নমানের কাজ, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, প্রকল্পে শ্রমিক দিয়ে মাটি কাটার বাধ্যবাধকতা থাকলে বাস্তবে এর প্রতিফলন নেই, গম বিক্রি করে দেওয়ার মত নানা অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত কাবিখা প্রকল্প। এমনকি অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে  নামসর্বস্ব প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে তছরুফ করা হয়েছে প্রকল্পের টাকা। ঘটনাটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। এস্কেভেটর (স্থানীয়ভাবে ভেকু নামে পরিচিত) মেশিন দিয়ে সস্তায় মাটি কাটার বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারের গ্রামীণ এলাকায়…

Read More

সাব্বির কামাল, গফরগাঁও ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে পৌর শহরের সালটিয়া কাঁচা বাজার এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গফরগাঁও পৌরসভার প্রশাসক এন.এম. আব্দুল্লাহ-আল-মামুনের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলে এসিল্যান্ড আমির সালমান রনি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ। লোকাল গর্ভমেন্ট কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি প্রজেক্টের আওতায় ১ কোটি ২২ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএমএইচ-এমএই জেবি সালটিয়া কাঁচা বাজার এলাকায় ৫৯০ মিটার আরসিসি ড্রেইন ও ৩৫৫ মিটার আরসিসি রাস্তা নির্মাণ করবে।

Read More

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় হাজতীদের জন্য  বুক কর্নারের উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার। মঙ্গলবার (২২ এপ্রিল) নান্দাইল মডেল থানায় এ বুক কর্নার উদ্ভোধন করা হয়। ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় গ্রেপ্তার করে আনা আসামিদের সময় কাটানোর জন্য বুক কর্নার (মিনি পাঠাগার) উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করার সময় সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃআনোয়ার হোসেন, বই পড়া আন্দোলনের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি সাংবাদিক মোখলেছুর রহমান  সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা। উল্লেখ্য স্বাধীনতার পর এই প্রথম বারের মতো উপজেলা…

Read More

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুকিবুল হাসানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল ২০২৫) বিকেলে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুকিবুল হাসান বলেন, “একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ অপপ্রচারের মূল হোতা হচ্ছে বঙ্গবন্ধু পরিষদ এলজিইডি শাখার সভাপতি পরিচয়ধারী ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম মাসুদ। আওয়ামী লীগের দোসর এই নেতা এলাকায় ত্রাস সৃষ্টি করছে। ষড়যন্ত্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। মানববন্ধন করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, মাসুদ বিএনপির মাঝে…

Read More

সাব্বির কামাল, গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলার সাথীদের সঙ্গে  খেলতে গিয়ে দোলনায় ওড়না পেচিয়ে আফরা মেহনাজ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে পৌরসভার জামতলা মোড়  এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আফরা মাহনাজ (৬) উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়ান গ্রামের আব্দুল্লাহ আল মামুন বাবু ও আফরোজা খাতুন দম্পতির দ্বিতীয় কন্যা। তারা পৌরসভার জমতলা মোড় এলাকায় বাসিন্দা। শিশুটি স্থানীয়  গফরগাঁও সেন্টাল স্কুল এন্ড কলেজের কে জি শ্রেণির ছাত্রী। পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সকাল বেলায় আফরা বাসার পাশে খেলাধূলা করছিল। একপর্যায়ে সে দোলনায় দোল খেতে গিয়ে গলায় থাকা ওড়না দোলনার সঙ্গে পেঁচিয়ে যায়। অন্য শিশুদের চিৎকারে পরিবারের সদস্যরা…

Read More

ময়মনসিংহ প্রতিনিধিঃ ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়ন ও রাউন্ড টেবিল বাংলাদেশের এর যৌথ উদ্যোগে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোকিত শিশু পরিবার প্রকল্পের আওতায় ১০০ জন ছিন্নমূল শিশুদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাঈমুল হক, পিপিএম, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউড টেবিল ইউকে থেকে আগত মি: গিভেন ম্যাকপার্সন। এ সময় আরো উপস্থিত ছিলেন রাউন্ড টেবিল বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব মোঃ সিফাত উদ্দিন বেগ, রাউন্ড টেবিল বাংলাদেশ এর ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব এজাজ মাহমুদ রনি, রাউন্ড টেবিল বাংলাদেশের সদস্যবৃন্দ, ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ কারিতাস ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাবৃন্দ।

Read More

সাব্বির কামাল, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আরামদায়ক সস্তা জনবানব নিরাপদ যোগাযোগের জনপ্রিয় মাধ্যম রেলগাড়ী। ঢাকা টু বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত বিমানবন্দর স্টেশনের পরে গফরগাঁও রেলওয়ে স্টেশন ভূগোলিক দিক দিয়ে  সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই স্টেশনে প্রতিদিন প্রায় ১০হাজার যাত্রী উঠা-নামা করে।আশপাশের উপজেলা ত্রিশাল, ভালুকা,নান্দাইল ও হোসেনপুর সহ গফরগাঁও এর লোকজন এ স্টেশন দিয়ে যায়-আসে। কিন্তু পরিতাপের বিষয় স্টেশনের সমূহ ভাগের রাস্তার অংশে কোন নালা বা ড্রেনের ব্যবস্তা না থাকায় অল্প বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।যাতে যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়। বহু বছর ধরে এই জলাবদ্ধতার জন্য এলাকার জনগণ অনেক কষ্টে অনিরাপতাহীনতায় যাতায়াত করে আসছে  বিশেষ করে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পরে…

Read More

সাব্বির কামাল (ময়মনসিংহ) প্রতিনিধি: আজ (বৃহস্পতিবার )১৭ এপ্রিল একাত্তরের এইদিনে গফরগাঁও বাজারে পাক হানাদার বাহিনীর বোমা হামলায় ভয়াবহ গণহত্যা সংগঠিত হয়। মুক্তিযুদ্ধ কালীন সময়ে মুজিব নগর সরকার গঠনের দিন ১৭ এপ্রিল সকালে পাক হানাদার বাহিনী গফরগাঁও বাজারে বর্বরোচিত বিমান হামলা করে। এদিন প্রায় ৫০ জনেরও বেশী মানুষের প্রাণহানি ঘটে। মুজিব নগর দিবস উপলক্ষে গফরগাঁও বাজারে বাংলাদেশের মানচিত্র সম্বলিত স্বাধীন বাংলার পতাকা উড়ানো হয়। ঘটনার দিন সকালে পর পর বেশ কয়েকটি পাক জঙ্গী বিমান বাজারের উপর দিয়ে উড়ে যায়। মুহুর্তের মধ্যেই বোমা আর মেশিন গানের গুলিতে ঝাঁঝড়া করে দেয় বাজারের নিরীহ মানুষদের। তাদের মধ্যে ১৯জনকে সনাক্ত করা সম্ভব হয়েছিল। গফরগাঁওয়ের প্রবীণ…

Read More

সাব্বির কামাল, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বাবা। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কালবৈশাখী ঝড়ের পর উপজেলার দীঘা পুলিয়াদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. রতন মিয়া(৪৫)। ঝড়ের পর রতনের মেয়ে রিতা আক্তার বাড়িতে ব্যবহ্রত পানির পাম্পের সুইচ অন করতে গিয়ে পাশের টিনের বেড়ায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। সেখানে মেয়েটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে মায়ের চিৎকারে ছুটে যান রতন মিয়া। এসময় বিদ্যুতায়িত টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রতন মিয়াকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত…

Read More