মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ স্কাউট ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্কাউটস দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে, এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃএরশাদুল আহমেদ।
সভায় বক্তব্য রাখেন ,স্কাউটস কমিশনার ইউইও সৈয়দ আহমেদ,উপজেলা স্কাউটের সহ-সভাপতি এটিও সাজ্জাদ হোসেন তালুকদার, আতিকুর রহমান, আব্দুর রশিদ,স্কাউটস অডিটর তৌহিদুল আলম, স্কাউটার ফয়সল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম-সম্পাদক সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টু,কাব লিডার নজরুল ইসলাম, স্কাউটার আজমল হোসেন, স্কাউটার ফয়সাল আহমেদ, স্কাউটার সাকলাইন প্রমুখ।

