- সাঁকুতে দুঃখ ঘুচলো পাঁচ গ্রামের বাসিন্দাদের
- ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দুয়ার -রুমিন ফারহানা
- গফরগাঁওয়ের পাগলায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনাসভা ও দোয়া
- ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩ আহত ৬
- ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
- ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
- গফরগাঁওয়ে ভূমি মেলার সমাপনীতে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ
Author: সম্পাদক
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ সদর উপজেলার লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সভাপতি করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ময়মনসিংহ কে। এছাড়াও কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে স্থানীয় বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক আনিসুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। জানা যায়, ইতিমধ্যে কমিটি কার্যক্রম শুরু করলেও মহানগর যুবদল নেতা মাহমুদুল হাসান রাসেল এর আপন বড় ভাই আব্দুল হান্নান ও স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সভাপতি হতে না পারায় প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পার বিরুদ্ধে গোপনে কমিটি করার অভিযোগে রাসেলের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত মানববন্ধনের ব্যানারে প্রধান শিক্ষকের দুর্নীতি, গোপনে কমিটি গঠনের অভিযোগে প্রধান শিক্ষকের অপসারন…
সাব্বির কামাল, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের লামকাইন এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। অভিযানে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্থানীয় একটি চক্র বিক্রি করছিল। এতে পরিবেশ ও নদীপ্রবাহের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় শরীফুল ইসলাম নামে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড…
সাব্বির কামাল, গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতাঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে আজ রোববার (৪ মে) ইসলামের ইতিহাস/ পদার্থ বিজ্ঞান তত্ত্বীয় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এবিষয়ে সত্যতা স্বীকার করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখারুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার এম. এন আব্দুল্লাহ আল মামুন পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার গয়েশপুর দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান। এসময় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার সকল পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ দেন উপজেলা প্রশাসন, গফরগাঁও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সকল পরীক্ষায় Zero Tolerance নীতি অব্যাহত থাকবে।
সাব্বির কামাল, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নে জমির দখল বিষয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। শুক্রবার দুপুরে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী নিগুয়ারী ইউনিয়নের গৈয়ারপাড় গ্রামের মোঃ রফিকুল ইসলাম অভিযোগ করেন, একই গ্রামের রিটন মৃধা, আবুল হোসেন, উল্লাস মিয়া, সোহেল মিয়া ও রশিদ মিয়া তার ক্রয়কৃত বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করছে। গত ১৪ এপ্রিল তারা মাটি ভরাট শুরু করলে তিনি বাধা দেন। এসময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তাকে ধাওয়া করে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকায় দা, লাঠি নিয়ে ঘোরাফেরা করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ঘটনার সূত্র ধরে গত ২৬ এপ্রিল এলাকায়…
মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক শক খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে ধান শুকানোর কাজ করতে গিয়ে ইলেকট্রিক শট এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে আশ্রবপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে তাজুল ইসলাম (২৫) নিজ বাড়িতে ধান শুকানোর কাজ করার সময় মর্টারের সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন। এমন সময় তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়ির লোকজনেরা তাকে তাৎক্ষণিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, তাজুল ইসলাম ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ১ম বিভাগীয় লীগ, ঈশ্বরগঞ্জ আব্দুল হালিম ফুটবল একাডেমি…
হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে বজ্রপাতে মো. নিকসন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৫ টার দিকে ধারা ইউনিয়নের টিকুরিয়া কুড়ির পাড় মাঠে বোর ধান কাঁটার সময় এ ঘটনা ঘটে। নিকসন উপজেলার কুতিকুড়া গ্রামের মৃত তহুর উদ্দিনের পুত্র। স্থানীয়রা জানান, বুধবার ধান কাটতে মাঠে যায় ওই কৃষক। পরে বিকেল ৫ টার দিকে বৃষ্টিও বজ্রপাত শুরু হলে বজ্রপাতের কবলে পড়েন তিনি। পরে নিকসন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল খায়ের বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা…
সাব্বির কামাল, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মোশাররফ হোসেন মাসুদ( ৪৬) নামের এক যুবক সকাল আনুমানিক ৮ টার দিকে বাসার ৩ তলা ছাদ থেকে লাফিয়ে পরে মৃত্যু বরন করেন।মাসুদ পেশায় একজন শিক্ষক। তিনি গফরগাঁও উপজেলার পোড়া বাড়িয়া দাখিল মাদ্রাসায় শরীর চর্চা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।এলাকাবাসী ওপ্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী মাসুদ নিজ বাসা(কাজল ভিলা)গফরগাঁও উপজেলা অফিস সংলগ্ন তিনতলা থেকে লাফিয়ে রাস্তায় এসে পরে তার ভাই সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করে। এম্বুলেন্স যোগে ময়মনসিংহ যাওয়ার পথে তার মৃত্যু হয়।মাসুদ একজন ভালো মানের ক্রীড়াবিদ ছিলেন। তার শূন্যতা পরুন হবার নয়।…
মোহাম্মদ নূরুজ্জামান সরকার বকুল তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের ৩নং ওয়ার্ড(আউটধার-শিমুলিয়া)এর ঈদগাহ মাঠের সংলগ্ন আজিজুলের বাড়ির সামনেআউটধার ও পাঁচ-কাহনিয়ার মাঝখানে খালের উপর কাঠের নির্মিত ঝুঁকিপূর্ণ সেতুটি বর্তমানে মৃত্যুফাঁদে পরিনত হয়েছে,যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনায় পতিত হতে পারে স্কুল,কলেজ, মাদ্রাসাগামী ছোট ছোট শিশু ও বয়স্ক পথচারী। সরে জমিনে পরিদর্শন করে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় যে,আউটধার ও শিমুলিয়া গ্রামের শিশু থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা পর্যন্ত প্রতিদিনই এই কাঠের সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে,পাঁচকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উচ্চ বিদ্যালয়,কলেজ, তারাকান্দা ফুলপুর উপজেলা সদরের হাটবাজারে যান।দীর্ঘদিন ধরে এমনভাবেই চলছে বিপদকে সঙ্গী করে এই এলাকার…
সাব্বির কামাল, গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে হালিমা খাতুন(২০) নামে এক গৃহবধূর লাশ বাবার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকালে উপজেলার বাড়া গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজন ও থানা সূত্রে জানা যায়, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাড়া গ্রামের সিরু মিয়ার মেয়ে হালিমা খাতুনের সাথে চরআলগী ইউনিয়নের শরিফুল ইসলামের(২৩) প্রায় দুই বছর আগে বিয়ে হয়। এই দম্পতির ঘরে আট মাস বয়সের এক কন্যা সন্তান রয়েছে। শরিফুল কুয়েত প্রবাসী। গত ডিসেম্বর মাসে ছুটিতে দেশে এসেছিল। গত রোজার ঈদে স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে কর্মস্থলে ফিরে যায়। এরপর থেকে হালিমা কন্যা সন্তান নিয়ে বাড়া গ্রামে বাবার বাড়িতে বসবাস করছিলেন। বুধবার…
সাব্বির কামাল, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন এবং সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। গফরগাঁও প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম.আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ সরকার। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। গফরগাঁও প্রেসক্লাবের আহবায়ক রোবেল মাহমুদ এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোফাজ্জল আনসারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.জামাল উদ্দিন,কৃষি কর্মকর্তা সাকুরা…
