Author: সম্পাদক

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক রাতে তিন কৃষকের ৮টি গরু চুরি হয়েছে। গভীর রাতে তালা কেটে ওই গরু গুলো চুরি করে নিয়ে যায় চোরেরা। বুধবার (১৪ মে) রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার কৃষক আবু সাঈদ ভূঁইয়া  আব্দুল তার সহোদর ভাই আব্দুল লতিফ ভূঁইয়া ও তাদের চাচাতো ভাই কাশেম ভূঁইয়া। প্রতিদিনের মতো তারা গরুগুলো গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। চুরি হওয়া গরুগুলোর মধ্যে বড় ষাড় রয়েছে ২ টি, গাভী ৪টি ও বাছুর ২ টি রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষাধীক টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে, একই বাড়ি থেকে…

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর উদ্যোগে এসএসসি পরীক্ষার শেষ দিনে নৈতিক শিক্ষামূলক লিফলেট বিতরণ করা হয়। মঙ্গলবার পরীক্ষা শেষে উপজেলার ৬টি পরীক্ষা কেন্দ্রে ৫ হাজার শিক্ষামূলক লিফলেট বিতরণ করে ওয়াইপিএজি ঈশ্বরগঞ্জ শাখার সদস্যগণ। বেলা ১টায় ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পিএফজির কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পিএফজির এ্যাম্বাসেডর আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, সুজন সদস্য অধ্যক্ষ কামরুল আলম, ওয়াইপিএজি কোঅর্ডিনেটর রোমান কবীর, সাইমন রহমান, ইসরাত আরশিয়ানা মৌ, পুষ্প রানী গৌড় প্রমুখ। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এ চেতনা বোধে…

Read More

সাব্বির কামাল, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) বিকাল ৪ টার উপজেলা পরিষদ হলরুমে বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ১২২টি ল্যাপটপ ও ১১৮টি প্রজেক্ট বিতরণ করা হয়। গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূর এ আলম ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন। এসময় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি একেএম হাবিবুর রহমান কাজলসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Read More

সাব্বির কামাল, গফরগাঁও, (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঘাগড়া গ্রামে কৃষকদের কৃষি প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে এবং তেলজাতীয় ফসলের উৎপাদন ও প্রক্রিয়াকরণে স্বনির্ভর করার লক্ষ্যে প্রদর্শন করা হয়েছে সরিষা থেকে তেল উৎপাদনের একটি আধুনিক যন্ত্র। ২০২৪-২৫ অর্থবছরের ‘তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা। অনুষ্ঠানে সরিষা, সূর্যমুখী  তেল নিষ্কাশন যন্ত্র কৃষকদের সামনে উপস্থাপন ও ব্যবহারিকভাবে প্রদর্শন করা হয়। এই যন্ত্রের মাধ্যমে সরিষার বীজ থেকে কয়েক মিনিটেই খাঁটি তেল বের করে আনার প্রক্রিয়া সরাসরি কৃষকদের সামনে দেখানো হয়। কৃষকদের শেখানো হয় কীভাবে এই প্রযুক্তি…

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সূলভ মূল্যের হাঁটে অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (১১ মে) বেলা ১২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সূলভ মূল্যের হাঁটে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যবৃন্দ,ইসলামী দলসমূহসহ সাধারন দোকানি ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবসহ সকল উদ্যোক্তাদের সম্মাননা ও সনদ প্রদান করেছে উপজেলা প্রশাসন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার শেঠসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যবৃন্দ…

Read More

সাব্বির কামাল, গফরগাঁও প্রতিনিধিঃ গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী, মোঃ হাইদুল (৩৫) নামের যুবককে চোর সন্দেহে গণপিটুনিতে আহত হয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায় (১১, মে) সকাল সাড়ে দশটায় গ্রাম পুলিশ খোকন অজ্ঞান অবস্থায় হাইদুল (৩৫) কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ দিকে তার মৃত্যু হয়। জানা যায়,গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের উবে আকন্দের বড় ছেলে হাইদুল একজন মানসিক প্রতিবন্ধী। গত শুক্রবার মশাখালী ইউনিয়নের বাইলনা গ্রামে বোনের বাড়ি বেড়াতে যায়। মানসিক…

Read More

সাব্বির কামাল, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের কবর জিয়ারত করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম। শনিবার (১০ মে) বিকেলে যশরা ইউনিয়নের ভারইল গ্রামে প্রয়াত বিএনপির আহবায়ক নাজমুল হকের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে ফাতেহা পাঠ ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । উপস্থিত ছিলেন মরহুমের দুই সন্তান শ্রীবর্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাদিমুল হক। দোয়া মাহফিলকে কেন্দ্র করে ভারইল গ্রামে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। দলমত নির্বিশেষে অনেকেই অংশ নেন এই কর্মসূচিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

Read More

সাব্বির কামাল, গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতাঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১০ টায় উপজেলা রিসোর্স সেন্টারের এ উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি’র সভাপতিত্বে ও শিক্ষক আজিজুল হক জুয়েলের সঞ্চালনায় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”- এই প্রতিপাদ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরে এ আলম ভূঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আরিফ রব্বানী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শাহ আলম ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি এ কে এম হাবিবুর রহমান কাজলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সভাশেষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে…

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, এ বছর ‘জহিরুল সাহিত্য পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়েছে দেশের ১২ জন গুণী কবি-সাহিত্যিককে। সাহিত্য ভিত্তিক ফেসবুক প্ল্যাটফর্ম ‘হাজার কবির কবিতা সাহিত্য গ্রুপ’-এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও পাঁচটি বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করা হয়েছে কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদ ও শিশুসাহিত্য-এই পাঁচটি বিভাগে। নির্বাচিত লেখকরা তাঁদের সৃজনশীলতা, ভাষার সৌন্দর্য ও সমাজে সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ  অবদান রাখার জন্য এই সম্মাননা অর্জন করেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক কবি-সাহিত্যিককে একটি করে প্রতীকি সম্মাননাপত্র ও  ক্রেস্ট প্রদান করা হয়। সাহিত্য গ্রুপটির এডমিন কবি জহিরুল ইসলাম জানান, “এই পুরস্কার বাংলা সাহিত্যের প্রতি এক ধরনের…

Read More

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ গর্ভবতী স্ত্রীকে অটোরিক্সায় করে নিয়ে আসছিলেন স্বামী। হাসপাতালের পথে এগোচ্ছিলেন সন্তান প্রসবের জন্য। কিন্তু পথিমধ্যে অটোরিক্সায় সন্তানের জন্ম দেন মা। এ অবস্থায় তাকে নিয়ে আসা হয় হাসপাতালে। ভর্তি করা হয় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডে। তবে বর্তমানে দুইজনই আশঙ্কামুক্ত। ঘটনাটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার কাকনহাটি হাসপাতালে সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অটোরিক্সায় জন্ম নেওয়া সন্তানের পিতার নাম মাওলানা আবু তাহের। আবু তাহেরের বাড়ি উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরি গ্রামে। আবু তাহের জানান, অটোরিক্সায় তাঁর মেয়ে সন্তানের জন্ম হয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাদিয়া আক্তারের…

Read More