সাব্বির কামাল
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজ শিক্ষার্থী সামিয়া জাহান মিথিলা কে পাগলা থানা পুলিশ উদ্ধার করেছে।
গফরগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী মিথিলাকে গত ৯ এপ্রিল অপহরণ করা হয়।
পাগলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলমের নির্দেশে এস আই সুরঞ্জন দেব নাথ এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কান্দি গ্রাম থেকে রাত আনুমানিক ৩টার দিকে উদ্ধার করে।
মিথিলাকে উদ্ধার করে।পরে তাকে ময়মনসিংহ কোর্টে পাঠানো হয়েছে।
অপহরণকারীরা
পুলিশ আসার খবর পেয়ে মিথিলাকে ফেলে রেখে পালিয়ে যায়।
উল্লেখ্য যে গত ০৯.০৪.২৫ বুধবার সকাল ৯টায় পাগলা থানাধীন ধাইরগাঁও উত্তরপাড়া এলাকা থেকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

