রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে ময়মনসিংহ উপজেলার নতুন বাজার এলাকার খেলারমাঠ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- একই উপজেলার আহমদপুর গ্রামের লিটন খানের ছেলে অনন্ত খান (২২) ও ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে রাসেল মিয়া (২৫)।
পুলিশ জানায়, রাসেল মিয়া মুক্তাগাছায় মোটরসাইকেলের গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। অনন্ত তার মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে নিয়ে এসেছিলেন। দুপুরে মোটরসাইকেলটি চালিয়ে ট্রায়াল দিচ্ছিলেন অন্তত। এসময় পেছনে বসে ছিলেন রাসেল। ১টার দিকে নতুন বাজার খেলারমাঠ সংলগ্ন স্থান পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অনন্ত। এসময় রাসেলসহ সড়কে থাকা আরও একজন আহত হন। তাদের মধ্যে রাসেলকে গুরুতর অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

