মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের “ঈশ্বরগঞ্জে আনসার ভিডিপি দলনেতা কর্তৃক ইজিবাইকসহ চোর চক্রের দুই সদস্য আটক ” শিরোনামে ময়মনসিংহ সমাচারে সংবাদ প্রকাশের পরপরই সংবাদটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।
২৮মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০ টায়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে ইউনিয়ন দলনেতা আজিজুল ইসলামকে ১০ হাজার টাকা পুরষ্কার প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক আবদুল আউয়াল।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা কমান্ড্যান্ট রবিউল ইসলাম, আনসার ভিডিপি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা ইন্সট্রাক্টর তাছলিমা আক্তার।
ময়মনসিংহ জেলার জেলা কমান্ড্যান্ট রবিউল ইসলাম বলেন, আজিজুল তার ভালো কাজের স্বীকৃতি পেয়েছে। ভবিষ্যতেও এই ধারা আব্যাহত থাকবে।

