নিজস্ব প্রতিবেদকঃ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:থানা পুলিশের অভিযানে শেরপুরের নালিতাবাড়ীতে জুয়াড়ি ও মাদকারবারিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার তারানী ও আড়াইআনী এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার (৬ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী এলাকায় জনৈক নুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন উপজেলার পূর্ব কালাকুমা গ্রামের মো. আকরাম হোসেন (২৫), মো. আফজাল হোসেন (২৭), মো. হুমায়ুন (৩২), কালাকুমা গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৩৪), তারানী গ্রামের মো. মামুন মিয়া (২৬), মো. নূরুল হক (৩২), মো. শাহ আলম (৩৮), মো. শহিদুল ইসলাম (৩৫) ও মো. সাইম মিয়া (২১)। এসময় তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
একই রাতে পৌরশহরের আড়াইআনী বাজারের চিলেকোঠা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদককারবারিরা হলেন পৌরশহরের আড়াইআনী বাজার মহল্লার সামির হক শান্ত (২৪) ও দক্ষিণ চকপাড়া মহল্লার রবিউল হাসান রানা (২৪)। এসময় ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

